Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রশ্ন ফাঁসের ভুয়ো ভিডিও! উচ্চ মাধ্যমিক সংসদের এফআইআর

একটি মেজেজিং অ্যাপে তৈরি গ্রুপের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফিজিক্স প্রশ্নপত্র নাকি দেদার বিক্রি হচ্ছে! সেই গ্রুপটির স্ক্রিনশট নিয়ে ইউটিউব ভিডিও করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী।

প্রশ্ন ফাঁসের ভুয়ো ভিডিও! উচ্চ মাধ্যমিক সংসদের এফআইআর
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি মেজেজিং অ্যাপে তৈরি গ্রুপের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফিজিক্স প্রশ্নপত্র নাকি দেদার বিক্রি হচ্ছে! সেই গ্রুপটির স্ক্রিনশট নিয়ে ইউটিউব ভিডিও করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী। যদিও, শুক্রবার দেখা যায়, সেই গ্রুপে প্রচারিত প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের বাস্তবে কোনও মিল নেই। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিধাননগর সাইবার থানায় শুক্রবার অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, ‘প্রশ্ন ফাঁস বলে রটানো হচ্ছিল। এটা পরীক্ষার্থীদের মনোঃসংযোগে ব্যাঘাত ঘটানোর চেষ্টা। অভিযোগটি সাইবার থানায় অভিযোগ আকারে জানানো হয়েছে। এবার আইনি প্রক্রিয়া চলবে। গতবছরও এমন একটি ঘটনা ঘটেছিল। তাতেও অভিযোগ হওয়ায় পুলিস ব্যবস্থা নেয়।’ প্রসঙ্গত, এমন একটি ভুয়ো খবর ছড়ানো নিয়ে এখন কোণঠাসা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাসকমিউনিকেশন বিভাগের সেই প্রাক্তনী। তাঁর মতামত জানা যায়নি। এদিন পরীক্ষায় দু’টি মোবাইল ফোন উদ্ধারের ঘটনা ঘটেছে। দার্জিলিংয়ের ডঃ আই বি থাপা নেপালি বিদ্যালয়ের এক পরীক্ষার্থী মার্গারেট (সিস্টার নিবেদিতা) ইংলিশ স্কুলে মোবাইলসহ ধরা পড়ে। দক্ষিণ ২৪ পরগনার রাসমণি বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী মোবাইল নিয়ে ধরা পড়ে বারুইপুর গার্লস স্কুলে। এই দু’জনের পরীক্ষাই এবছরের জন্য বাতিল করা হয়েছে। সংসদের বক্তব্য, এই ঘটনা দু’টি বাদ দিলে এদিন পরীক্ষা একেবারে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ