জাতীয় নির্বাচন কমিশনের তরফে সার্ভে করছি, এই বলেই পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভায় বাড়ি বাড়ি ঘুরছিল কয়েকটি যুবক। তারাই এলাকার বাসিন্দাদের ভোটার কার্ড, আধার কার্ড যাচাই করছিল। বিষয়টি পুলিসে লিখিতভাবে জানান এলাকাবাসীরা। তারপরেই ওই চক্রের মূল মাথাকে প্রথমে আটক করে পুলিস। সে নির্বাচন কমিশনের কেউ নয় বলেই জেরায় জানায়। পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিস। তদন্ত শুরু হয়েছে।



