Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধাননগরে ভুয়ো কল সেন্টার, ধৃত

বিধাননগরে ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।

বিধাননগরে ভুয়ো  কল সেন্টার, ধৃত
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিধাননগরে ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। অভিযুক্তকে নিউটাউনের বাড়ি থেকে  গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বিশ্বজিৎ মাহাত। সে এই চক্রের অন্যতম পান্ডা। ভুয়ো কল সেন্টারে যুক্ত থাকার প্রত্যক্ষ প্রমাণ মিলেছে। ধৃতের সঙ্গে অর্ণব দাস নামে আরও একজন এই চক্রে যুক্ত ছিল। কিছুদিন আগে তাকেও গ্রেপ্তার করা হয়। এই চক্রের বাকিদেরও খোঁজ চলছে। সেই সঙ্গে কত কোটি টাকার প্রতারণা হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ভুয়ো কল সেন্টার থেকে মূলত ব্রিটেন এবং জার্মানির নাগরিকদের প্রতারণা করা হতো। প্রযুক্তিগত সহায়তা দেওয়ার নামে টোপ দেওয়া হতো। সেই ফাঁদে বিদেশি নাগরিকরা পা দিলেই তাঁদের টার্গেট করা হতো। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ