Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকা থেকে প্রতারকের প্রত্যর্পণ

অঙ্গদ সিং চন্দোক। আমেরিকায় বহু প্রবীণ নাগরিকের সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণার দায়ে ছ’বছরের সাজা হয়েছিল। এবার তাঁকে আমেরিকা থেকে ভারতে নিয়ে আসা হল।

আমেরিকা থেকে প্রতারকের প্রত্যর্পণ
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অঙ্গদ সিং চন্দোক। আমেরিকায় বহু প্রবীণ নাগরিকের সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণার দায়ে ছ’বছরের সাজা হয়েছিল। এবার তাঁকে আমেরিকা থেকে ভারতে নিয়ে আসা হল। এখানেও তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতারণা মামলা রয়েছে। এবার সেই মামলার শুনানির জন্যই ভারতের হাতে চন্দোককে প্রত্যর্পণ করা হল। মার্কিন অ্যাটর্নি জাচারি এ কুনহা জানিয়েছেন, এক ভারতীয় নাগরিক আমেরিকায় শরণার্থী হিসেবে থেকে তারপর মার্কিনদের সঙ্গে প্রতারণা করেছেন। প্রতারিতদের মধ্যে বেশিরভাগই প্রবীণ নাগরিক। দেশের আদালতে তাঁকে (চন্দোক) ছ’বছরের সাজা দেওয়া হয়েছিল। তবে এবার তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।’ জানা গিয়েছে, প্রতারণা চক্রে চন্দোকের সঙ্গে আন্তর্জাতিক স্তরের অনেকে যুক্ত রয়েছে। তাদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ