Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আরজিকরে বেড পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জামিন নাকচ

আরজিকরে এক রোগীকে আইসিইউ’তে বেড পাইয়ে দেওয়ার নামে ১২ হাজার টাকা তোলাবাজি করেন হাসপাতালের এক ঠিকাকর্মী।

আরজিকরে বেড পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জামিন নাকচ
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজিকরে এক রোগীকে আইসিইউ’তে বেড পাইয়ে দেওয়ার নামে ১২ হাজার টাকা তোলাবাজি করেন হাসপাতালের এক ঠিকাকর্মী। তাঁর নাম তারকনাথ সাহা ওরফে নাড়ু। এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁর জামিনের আবেদন বাতিল করে শিয়ালদহ আদালত। ধৃতকে দু’দিনের জন্য পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সরকারি কৌঁসুলি স্নেহাংশ ঘোষ বলেন, সরকারি হাসপাতালে বেড পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ উঠেছিল ধৃতের বিরুদ্ধে। সরকারি কৌঁসুলি জানান, ১১ জুন রোগীর পরিবার হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানায়। তারপর টালা থানা মামলা করে। অভিযুক্তকে পাকড়াও করে। ধৃতকে লক্ষ্য করে কোর্ট চত্বরে কটূ মন্তব্য করেন কিছু মানুষ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ