Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানের খাইবার পাখতুনওয়ায় বিস্ফোরণ, মৃত ৫, জখম ১১

আজ, বুধবার পাকিস্তানের খাইবার পাখতুনওয়ার সড়কে আচমকাই বোমা বিস্ফোরণ। ঘটনায় এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার-সহ ৫ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের খাইবার পাখতুনওয়ায় বিস্ফোরণ, মৃত ৫, জখম ১১
  • ২ জুলাই, ২০২৫ ১৯:০৭
Prefer us on Google

ইসলামাবাদ, ২ জুলাই: আজ, বুধবার পাকিস্তানের খাইবার পাখতুনওয়ার সড়কে আচমকাই বোমা বিস্ফোরণ। ঘটনায় এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই ঘটনায় জখম হয়েছেন আরও ১১ জন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, খাইবার পাখতুনওয়া প্রদেশের বাজাউর জেলার মেলা গ্রাউন্ড সংলগ্ন সড়কে আচমকাই বিস্ফোরণ হয়। সেই সময় সরকারি একটি গাড়ি ওই জায়গায় দাঁড়িয়ে ছিল।

Advertisement

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সরকারি ওই গাড়িটি প্রায় ভস্মীভূত হয়ে যায়। মৃত্যু হয় ৪ জন সরকারি কর্মী-সহ এক পথচারীর। ওই জেলার পুলিস সুপার জানিয়েছেন, মৃতেরা হলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফয়জল সুলতান, এএসআই নূর হাকিম, উকিল খান এবং পুলিস কনস্টেবল রশিদ। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে এটিকে টিটিপি বা তেহরিক-ই তালিবান পাকিস্তানের কাজ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি ওয়াজিরিস্তানের উত্তরে আত্মঘাতী হামলায় ১৬ জন পাক সেনার মৃত্যু হয়েছিল। সেবার বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সেনা কনভয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ