Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণ

মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণ
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সাজাপ্রাপ্তরা সকলেই পলাতক। রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই  বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর। তবে কেউ হতাহত হয়নি। শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘দুপুর ১টার পরে মোটরবাইকে দুই ব্যক্তি সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনের সড়কে হাজির হয়। এরপর ককটেল বোমা ছুড়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।’ ঢাকা মেট্রোপলিটান পুলিশের বম্ব ডিজপোজাল স্কোয়াড ঘটনাস্থল থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। এরা আওয়ামি লিগের সঙ্গে যুক্ত কেউ হতে পারে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ