দুর্গাপুর এনআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয়েছেন এনআইটির অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। জখম অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে।


