ঢাকা: বাংলাদেশের কক্সবাজারে একটি নবনির্মিত গ্যাস স্টেশনে বুধবার রাতে বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে দাবি, এদিন রাত ১০টা নাগাদ বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। তারপর ওই গ্যাস স্টেশনে আগুন ধরে যায়। রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় অন্তত ১৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন। ঢাকা ও চট্টগ্রামের একাধিক হাসপাতালে জখমদের চিকিত্সা চলছে।
ভূমিকম্প: বাংলাদেশে ভূমিকম্প। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। কম্পনের উৎসস্থল ছিল মায়ানমার। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফরজানা সুলতানা জানান, বুধবার রাত ১০টা ৫১ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে। ঢাকার আগারগাঁও হাওয়া অফিস থেকে ৪৬২ কিলোমিটার দূরে মায়ানমারে ছিল এর উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।