Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

পাকিস্তানে ক্রিকেট মাঠে বিস্ফোরণ

ক্রিকেট ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে আচমকা বিস্ফোরণ। কানফাটানো শব্দে কেঁপে উঠল চারপাশ। ধোঁয়ায় ঢেকে গেল আকাশ।

পাকিস্তানে ক্রিকেট মাঠে বিস্ফোরণ
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: ক্রিকেট ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে আচমকা বিস্ফোরণ। কানফাটানো শব্দে কেঁপে উঠল চারপাশ। ধোঁয়ায় ঢেকে গেল আকাশ। আতঙ্কিত হয়ে দৌড়তে লাগলেন সাধারণ মানুষ। পাকিস্তানের বাজাউর জেলার তেহসিল খারেকওসার ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন একজন। বেশ কয়েকজন আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বিস্ফোরণের পর আতঙ্কিত মানুষ এদিক-সেদিক দৌড়চ্ছেন। তদন্ত শুরু করেছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ