Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মারিশদায় কালভার্ট বিপর্যয়ের জেরে বিপাকে পড়লেন পরীক্ষার্থীরা

মারিশদায় কালভার্ট বিপর্যয়ের জেরে বিপাকে পড়লেন পরীক্ষার্থীরা
  • ১২ অক্টোবর, ২০২৫ ১৫:১০
Prefer us on Google

রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষা চলছে। আজ, রবিবার সেই পরীক্ষা চলছে বিভিন্ন জেলায়। তার মধ্যে পূর্ব মেদিনীপুরে শুধুমাত্র তমলুক মহকুমার ১৪টি ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। কাঁথি কিংবা এগরা মহকুমায় কোনও সেন্টার পড়েনি। মারিশদায় কালভার্ট ভাঙার কারণে কাঁথি, রামনগর এলাকার পরীক্ষার্থীদের ঘুরপথে তমলুকে পৌঁছতে অনেক দেরি হয়। তাঁদের অনেকের দাবি, কালভার্ট ভাঙার খবর জানতেন না। এদিন বিভিন্ন ভেন্যুতে অনেক পরীক্ষার্থী দেরিতে পৌঁছন। যার ফলে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারেন নি তাঁরা। দিতে পারলেন না পরীক্ষাও, তাই হতাশ। তমলুক, নন্দকুমার ও কোলাঘাট থানার মোট ১৪টি পরীক্ষাকেন্দ্রে ৭২১৪ জন পরীক্ষার্থী ছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ