নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মধ্যেই রাজ্য রাজনীতিতে শোকের ছায়া। প্রয়াত রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী তথা পাঁচবারের বিধায়ক বনমালী রায়। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। আজ, বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান বাম নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।



