Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘সবকিছু ঠিকঠাক’, রাহুল ও খাড়্গের সঙ্গে বৈঠকে থারুর

কখনো প্রধানমন্ত্রীর প্রশংসা। আবার অনেক সময় তাঁর মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে কংগ্রেসকে। তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুরের রাজনৈতিক অবস্থান নিয়ে চর্চার অন্ত নেই।

‘সবকিছু ঠিকঠাক’, রাহুল ও খাড়্গের সঙ্গে বৈঠকে থারুর
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কখনো প্রধানমন্ত্রীর প্রশংসা। আবার অনেক সময় তাঁর মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে কংগ্রেসকে। তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুরের রাজনৈতিক অবস্থান নিয়ে চর্চার অন্ত নেই। এই আবহেই বৃহস্পতিবার দলের হাইকমান্ডের সঙ্গে সাক্ষাৎ হল তাঁর। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে বৈঠক করলেন থারুর। সংসদ ভবনে খাড়্গের অফিসে দু’ঘণ্টা আলোচনা হয় তাঁদের। সূত্রের খবর, কেরল বিধানসভা নির্বাচনের আগে দুই পক্ষই দলীয় ঐক্যের উপর জোর দিয়েছেন। থারুরকে প্রয়োজনীয় গুরুত্ব প্রদানের ব্যাপারে আশ্বস্ত করেছেন রাহুল। আর থারুরও কেরলে ভোটের প্রচারে সক্রিয় অংশগ্রহণের ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বকে আশ্বাস দিয়েছেন। থারুরের সঙ্গে দলের সম্পর্ক ঠিকঠাক রয়েছে বলে ইঙ্গিত মিলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ