Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২০ মিনিটেই বাড়ির সর্বস্ব চুরি

২০ মিনিটে বাড়ি সাফ। চাঞ্চল্যকর এই চুরির ঘটনা ঘটল কোন্নগরের ১৯ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের বাসিন্দা শ্যামল দে সরকার শুক্রবার সন্ধ্যায় বাড়ি ছিলেন না।

২০ মিনিটেই বাড়ির সর্বস্ব চুরি
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ২০ মিনিটে বাড়ি সাফ। চাঞ্চল্যকর এই চুরির ঘটনা ঘটল কোন্নগরের ১৯ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের বাসিন্দা শ্যামল দে সরকার শুক্রবার সন্ধ্যায় বাড়ি ছিলেন না। রাত সাতটা কুড়ি নাগাদ তাঁর স্ত্রী ছেলেকে টিউশন পড়াতে নিয়ে গিয়েছিলেন। তিনি পৌনে আটটা নাগাদ বাড়ি ফেরেন। তারপরেই দেখেন যে, বাড়ির তালা খুললেও দরজা খুলছে না। বোঝা যায় দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ততক্ষণে শ্যামলবাবুও বাড়ি চলে আসেন। প্রতিবেশীদের সাহায্য নিয়ে তাঁরা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, সব এলোমেলো হয়ে আছে। তারপরেই দেখতে পান ঘরের আলমারির লকার ভাঙা। সেখান থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না ও কিছু গুরুত্বপূর্ণ দস্তাবেজ গায়েব হয়ে গিয়েছে। তদন্তে দেখা যায়, চিলেকোঠার দরজা ভেঙে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকেছিল। রাতে পুলিস তদন্ত এলে এলাকাবাসীরা বিক্ষোভ দেখান। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ