Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

নিম্নচাপ সরে গেলেও আজ, শনিবার শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? যা জানাল হাওয়া অফিস

নিম্নচাপ সরে গেলেও আজ, শনিবার শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? যা জানাল হাওয়া অফিস
  • ২১ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে বিহারের দিকে সরে গিয়েছে। তাই আপাতত শহর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় ফিরে এসেছে অস্বস্তিকর গরম। যার ফলে বাড়বে তাপমাত্রাও। আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, শনিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে ০০০.১ মিমি বৃষ্টি হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ