নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক ব্যক্তির ব্যাগে থাকা দু’টি এটিএম কার্ড ও নগদ ১৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিস মঙ্গলবার এক যুবককে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিস জানায়, এর আগে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এই ধরনের কোনও অভিযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



