Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অজয়ের ছবিতে ইশা

অজয়ের ছবিতে ইশা
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ফের অজয় দেবগনের প্রেমিকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ইশা গুপ্তাকে। ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘ধামাল ৪’ তৈরি করতে চলেছেন পরিচালক ইন্দ্র কুমার। শোনা যাচ্ছে, এই ছবিতে যোগ দিলেন ‘জান্নাত ২’, ‘রুস্তম’ খ্যাত অভিনেত্রী ইশা। এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘টোটাল ধামাল’ ছবিতে অজয়ের প্রেমিকার ভূমিকায় দেখা গিয়েছিল ইশাকে। সেখানে ক্যামিও করেছিলেন তিনি। দীর্ঘদিন মূল ধারার বলিউড ছবিতে দেখা যায়নি ইশাকে। এই ছবির হাত ধরে তিনি ফের পুরোদমে বলিউডি সফর শুরু করবেন। অজয় ছাড়াও রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, সঞ্জয় মিশ্র ও বিজয় পাটকরের মতো অভিনেতারা কাজ করবেন ‘ধামাল ৪’-এ। পাশাপাশি প্রথমবার এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন অভিনেতা রবি কিষাণ। চলতি বছর মার্চ থেকে ‘ধামাল ৪’-এর শ্যুটিং শুরু হয়েছে। জুনের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ