Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রবল জ্বর, হাসপাতালে ভর্তি ইমরান হাশমি

অসুস্থ বলিউড অভিনেতা ইমরান হাশমি। বর্তমানে পবন কল্যাণের ‘ওজি’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। মুম্বইয়ের গোরেগাঁওয়ের আরে কলোনিতে ছবির শ্যুট করছিলেন।

প্রবল জ্বর, হাসপাতালে ভর্তি ইমরান হাশমি
  • ২৯ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

মুম্বই, ২৮ মে: অসুস্থ বলিউড অভিনেতা ইমরান হাশমি। বর্তমানে পবন কল্যাণের ‘ওজি’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। মুম্বইয়ের গোরেগাঁওয়ের আরে কলোনিতে ছবির শ্যুট করছিলেন। তখন আচমকাই অসুস্থ হয়ে পড়েন ইমরান। প্রবল জ্বর এবং হাতে-পায়ে ব্যথা শুরু হয়। তড়িঘড়ি অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, অভিনেতার রক্ত পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে জানা গিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি। অভিনেতার পরিবার সূত্রে খবর, হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ডাক্তারদের পরামর্শমতো আপাতত সম্পূর্ণ বিশ্রামেই রয়েছেন অভিনেতা। সুস্থ হয়ে ওঠার পরই আবার ছবির শ্যুটিংয়ের কাজ শুরু করবেন। বর্তমানে ইমরানের সুস্থ হয়ে ওঠার প্রতীক্ষায় রয়েছেন তার অংসখ্য অনুরাগী। জানা যাচ্ছে, অ্যাকশন-থ্রিলারধর্মী ‘ওজি’ ছবিটি এই বছরের সেপ্টেম্বরের শেষের দিকে মুক্তি পেতে পারে। কানাঘুষোয় খবর, ছবিতে নেগেটিভ চরিত্রেই দেখা যাবে তাঁকে। এই ছবির মাধ্যমেই ইমরান দক্ষিণি ইন্ডাস্ট্রিতে ডেব্যু করতে চলেছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ