Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গো-সংরক্ষণে জোর, রাজ্যে এবার ‘জাতীয় গোকুল মিশন’

রাজ্যে চালু হতে চলেছে কেন্দ্রীয় প্রকল্প ‘জাতীয় গোকুল মিশন’। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ

গো-সংরক্ষণে জোর, রাজ্যে এবার ‘জাতীয় গোকুল মিশন’
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে চালু হতে চলেছে কেন্দ্রীয় প্রকল্প ‘জাতীয় গোকুল মিশন’। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি তাঁর দপ্তরের পদস্থ কর্তা এবং জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। জেলার আধিকারিকরা ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। বিভিন্ন গোশালার মালিক, গোরুর দুধের ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা যোগ দিয়েছিলেন বৈঠকে। সেই আলোচনার পর দিলীপবাবু বলেন, ‘কেন্দ্রের অনেক প্রকল্প আছে, যেগুলি রাজ্যের পূর্বতন সরকার এখানে চালু করতে দেয়নি। এবার একে একে সব হবে।’ কী এই ‘গোকুল মিশন’? জানা গিয়েছে, দেশজুড়ে গোসম্পদের সুরক্ষা ও সংরক্ষণের স্বার্থে ২০১৪ সালেই কেন্দ্র এই প্রকল্প আনে দেশজুড়ে। দিলীপবাবু জানান, যেসব গোরুর দুধ দেওয়া বন্ধ হয়ে গিয়েছে, মূলত সেগুলির সংরক্ষণ নিয়ে এদিন আলোচনা হয়েছে। জবাইয়ের জন্য গোরু কেনা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় গোপালকদের যে অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে বলে দাবি, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান দিলীপবাবু। মন্ত্রীর কথায়, ‘আমাদের সরকার তাঁদের পাশে কীভাবে দাঁড়াতে পারে, তা নিয়ে কথাবার্তা হয়েছে। বিভিন্ন মহলের মতামত নিয়ে নীতি নির্ধারণ করা হবে।’ 

Advertisement

এদিকে, মঙ্গলবার কাঁকুড়গাছিতে এক চা-চক্রে দিলীপবাবু দাবি করেন, ‘গোরুকে আদর করলে ব্লাড প্রেসার কমতে পারে। গোরুর গলকম্বল বা পিঠের কুঁজে হাত বোলালেই রক্তচাপ দ্রুত নেমে আসে।’ এমনকি, ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, গোবরে কিছু রোগের নিরাময় হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ