Bartaman Logo
৩০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাঁচলায় সরকারি টাকা আত্মসাৎ, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার

পাঁচলায় সরকারি ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত প্রধান উৎপল দলপতি ও সদস্য অঞ্জলি দাস গ্রেপ্তার। বিস্তারিত পড়ুন।

পাঁচলায় সরকারি টাকা আত্মসাৎ, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজের বুথ ভিত্তিক ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই কাজের হিসাবে গরমিলের অভিযোগে পাঁচলা ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও এক সদস্যকে গ্রেপ্তার করল পাঁচলা থানার পুলিশ। রবিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উৎপল দলপতি ও পঞ্চায়েত সদস্য অঞ্জলি দাস। ধৃতদের সোমবার হাওড়া আদালতে তোলা হয়। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগরের ১৭০ নম্বর বুথ এলাকায় যে ১০ লক্ষ টাকার কাজ হয়েছে বলে দাবি কার হয়েছে, রবিবার তার হিসাব চেয়ে গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উৎপল দলপতিকে ডাকা হয়েছিল। সেইমতো প্রধান ও পঞ্চায়েতের সদস্য অঞ্জলি দাস সহ কয়েকজন সেখানে যান। অভিযোগ, প্রধান এলাকার মানুষের সামনে কাজের হিসাব দিতে পারেননি। তখন গ্রামবাসীরাই প্রধান ও ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে পাঁচলা থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাঁদের বিরুদ্ধে পাঁচলা থানায় অর্থ তছরুপের অভিযোগ জমা পড়লে পুলিশ গ্রেপ্তার করে।
স্থানীয় বাসিন্দাদের মতে, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে জয়নগরের ১৭০ নম্বর বুথে ১০ লক্ষ টাকার কাজ করার কথা থাকলেও যেটুকু কাজ হয়েছে, তা দু’লক্ষ টাকার বেশি নয়। তাঁদের অভিযোগ, এই কাজে দুর্নীতি হয়েছে এবং প্রধান ও ওই সদস্য প্রত্যক্ষভাবে জড়িত। পাঁচলার বিজেপি নেতা রঞ্জন পাল বলেন, সরকারি অর্থ তছরুপের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে এলাকায় দাদাগিরি, সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি নেওয়া, জোর করে জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে। তৃণমূলের শাসনকালে তাঁরা এলাকায় দাপিয়ে বেড়ালেও পুলিশ কিছুই বলেনি। রাজ্যে পালাবদলের পর মানুষ অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। অন্যায় করলে পুলিশ গ্রেপ্তার করবে। 
এদিকে, এদিন থানা থেকে পঞ্চায়েত প্রধানকে বের করার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। অন্যদিকে, এদিন শ্যামপুর ২ নম্বর ব্লকের বাছরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যাম মেটিয়ার বাড়িতেও বিক্ষোভ দেখান এলাকার মানুষ। তাঁকে লক্ষ্য করেও ডিম ছোড়া হয়। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ