নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এমডি-এমএস পরীক্ষায় এই পদ্ধতি প্রয়োগ করে মিলেছিল ব্যাপক সাফল্য। পরীক্ষা ব্যবস্থা নিয়ে কার্যত কোনও অভিযোগই জমা পড়েনি। সেই সাফল্যে ভর করে এরপর ‘লাইভ স্ট্রিমিং’ নীতির প্রয়োগ হবে এমবিবিএস পরীক্ষায়। রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এক নির্দেশে এমবিবিএস পার্ট ১ পরীক্ষায় লাইভ স্ট্রিমিং করা সহ নিজেদের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে। তারা জানিয়েছে, পরীক্ষার যাবতীয় ফুটেজ বিশ্ববিদ্যালয়কে
Advertisement
পাঠাতে হবে। পাশাপাশি সেই ফুটেজ অন্তত এক বছর সংরক্ষিত রাখতে হবে প্রত্যেক মেডিক্যাল কলেজকে। পরীক্ষার এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো, হলে ঢোকার আগে তল্লাশি, উত্তরপত্রের ডিজিটাল লকিং, হলে পরীক্ষার্থীদের বসার সারির মধ্যে তিন ফুটের ব্যবধান, পরীক্ষা শুরুর এক ঘণ্টা বাদে বাথরুমে যাওয়ার অনুমতি, বাথরুম থেকে ফেরার পর ফের তল্লাশি সহ অসংখ্য পরিকল্পনার কথা জানানো হয়েছে ওই নির্দেশিকায়।



