Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

চলতি অর্থবর্ষে মুনাফা বাড়ল ইমামির

চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ সালের প্রথম ত্রৈমাসিকে ইমামি লিমিটেডের কর পরবর্তী মুনাফা ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬৪ কোটি টাকায় পৌঁছল।

চলতি অর্থবর্ষে মুনাফা বাড়ল ইমামির
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ সালের প্রথম ত্রৈমাসিকে ইমামি লিমিটেডের কর পরবর্তী মুনাফা ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬৪ কোটি টাকায় পৌঁছল। তারা জানিয়েছে, গ্রামীণ বাজারের চাহিদা বৃদ্ধি ঘটছে ধীরে ধীরে। দেশীয় বাজারে সংস্থাটি মূল ব্যবসায় আয় ৬ শতাংশ বাড়াতে পেরেছে। যন্ত্রণারোধক পণ্য এবং অ্যান্টিসেপ্টিক ক্রিমের বাজার অনেকটাই ভালো গিয়েছে। বরং ১৭ শতাংশ বিক্রি কমেছে ট্যালকম ও প্রিকলি হিট পাউডারের। তার মূল কারণ, আবহাওয়ার খামখেয়ালি অবস্থা, দাবি ইমামির। তাদের বক্তব্য, গত বছর এই সময় এই পণ্যের ব্যবসা ৫৪ শতাংশ বেড়েছিল। ইমামির ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হর্ষ ভি আগরওয়াল বলেন, ভালো বর্ষা, মূল্যবৃদ্ধির হার কমে যাওয়া ও কম সুদের হার আগামী দিনে বাজার আরও চাঙ্গা করবে বলে আমরা আশাবাদী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ