Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহী নয় ইলন মাস্কের সংস্থা ‘টেসলা’

ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহী নয় টেসলা। তারা কেবল শোরুম তৈরি করতে চায় এদেশে। সোমবার একথা জানালেন কেন্দ্রীয় ভারি শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।

ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহী নয় ইলন মাস্কের সংস্থা ‘টেসলা’
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহী নয় টেসলা। তারা কেবল শোরুম তৈরি করতে চায় এদেশে। সোমবার একথা জানালেন কেন্দ্রীয় ভারি শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। সূত্রের খবর, ভারতে ইলেক্ট্রিক গাড়ি উৎপাদন নিয়ে আলোচনা শুরু করেছিলেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। বিষয়টি আঁচ করে বারবার তাঁকে এই নিয়ে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘ভারতে টেসলা গাড়ি উৎপাদন শুরু করলে বড় অন্যায় হবে।’ এরপরেও ভারতে উৎপাদন নিয়ে আলোচনা চালিয়ে যান ট্রাম্পের সদ্য প্রাক্তন উপদেষ্টা মাস্ক। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেন। এরপর ১৮ ফেব্রুয়ারি ভারতে ব্যাক অফিস সহ মোট ১৩ ধরনের কাজের জন্য লোক চেয়ে জব সংক্রান্ত পোর্টাল লিঙ্কডইনে বিজ্ঞাপন দেয় টেসলা। কিন্তু এদিন মন্ত্রীর কথা থেকেই স্পষ্ট, ভারতে কেবল নিজেদের আমদানি করা গাড়ি বিক্রিতেই আগ্রহী টেসলা। 

Advertisement

দিনদিন বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। এই নতুন প্রযুক্তির গাড়ির বাজারে ভারত প্রবেশ করতে চায়। তাই এদেশে উৎপাদনের পরিবেশ তৈরি করতে বিশ্বের অগ্রণী গাড়ি উৎপাদন সংস্থাগুলির সঙ্গে আলোচনা শুরু করে কেন্দ্র। কী ধরনের পরিকাঠামো প্রয়োজন, সে সব জানাই ছিল উদ্দেশ্য। মার্সিডিজ বেঞ্জ, স্কোডা-ভিডব্লু, হুন্ডাই, কিয়ার মতো সংস্থার প্রতিনিধিরা তাতে যোগ দেন। সূত্রের খবর, প্রথম প্রথম টেসলার প্রতিনিধিরাও সে বৈঠকে যোগ দিয়েছিলেন। পরবর্তী বৈঠকগুলিতে অবশ্য তাঁদের আর দেখা যায়নি। 
সোমবার ভারতে ইলেক্ট্রিক গাড়ি তৈরিতে উৎসাহী সংস্থাগুলির জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করেন মন্ত্রী কুমারস্বামী। এই প্রকল্পগুলির সুবিধা নিতে গেলে দু’টি শর্ত মানতেই হবে বলে জানানো হয়েছে। প্রথম শর্ত, তিন বছরের মধ্যে উৎপাদন শুরু করতে হবে। এই সময়ে অন্তত ২৫ শতাংশ উৎপাদন হবে ‘মেক ইন ইন্ডয়া’। পাঁচ বছরে তা বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশ।

সম্পর্কিত সংবাদ