Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মাদারিহাটে হাতির হানা অব্যাহত

মাদারিহাটে হাতির হানা অব্যাহত
  • ৯ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

বৃষ্টির মধ্যেই মাদারিহাট ব্লকে হাতির হানা অব্যাহত। আজ, শনিবার কাকভোরে জলপাইগুড়ি বন বিভাগের দলগাঁও জঙ্গলের দলছুট একটি হাতি ব্লকের দলমোড় চা বাগানের বড়া লাইনে জলিতা ওঁড়াও ও সোমরা মাঝির রান্নাঘর ভেঙে দেয়। হাতি হামলা করতেই দুটি পরিবার বাড়ি থেকে পালিয়ে কোনওভাবে প্রাণ বাঁচায়। হাতিটি দুটি পরিবারেরই রেশনের চাল, ডাল আটা সাবাড় করে দিয়ে ফের জঙ্গলের দিকে চলে যায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য দশরাম ওঁড়াও বলেন, দুটি পরিবারই গরীব। বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করে দুটি পরিবারকে সরকারি ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার চেস্টা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ