Bartaman Logo
৯ জুন, ২০২৬

ইলেকট্রিক গাড়িতে চার্জের সময় বিস্ফোরণ, পুড়ে মৃত্যু ৮ জনে

বিধ্বংসী আগুনে পুড়ে মারা গেলেন একই পরিবারের আট জন। ঘটনাটি ঘটেছে ইন্দোর শহরের বেঙ্গলি স্কোয়ারের ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক বাড়িতে।

ইলেকট্রিক গাড়িতে চার্জের সময় বিস্ফোরণ, পুড়ে মৃত্যু ৮ জনে
  • ১৮ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

ইন্দোর,১৮ইমার্চ: বিধ্বংসী আগুনে পুড়ে মারা গেলেন একই পরিবারের আট জন। ঘটনাটি ঘটেছে ইন্দোর শহরের বেঙ্গলি স্কোয়ারের ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক বাড়িতে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, ওই বাড়ির নীচে একটি বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় গাড়িতে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়িটিতে। এরপর বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফাটতে শুরু করলে আগুন আরও ছড়িয়ে পড়ে। বাড়িটিতে ইলেকট্রনিক লকিং সিস্টেম ছিল। বিস্ফোরণের ফলে তা নষ্ট হয়ে যায়। যার জন্য বাড়ির ভিতরে থাকা লোকজন আর বাইরে আসতে পারেন নি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাদের। স্থানীয়দের দাবি অন্তত চারটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।

Advertisement

বাড়িটি স্থানীয় রাবার ব্যাবসায়ী মনোজ পাগুলিয়ার। অগ্নিকাণ্ডের ঘটনায় মনোজ সহ পরিবারের মোট ৮ জনের মৃত্যু হয়েছে। চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। কয়েক ঘন্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনলেও ৮ জনের মর্মান্তিক মৃত্যু আটকানো যায়নি।   

সম্পর্কিত সংবাদ