Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

‘ভোট চুরি’ শব্দ নিয়ে তীব্র আপত্তি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন

‘ভোট চুরি’ শব্দ নিয়ে তীব্র আপত্তি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন
  • ১৪ আগস্ট, ২০২৫ ১২:০৮
Prefer us on Google

‘ভোট চুরি’ শব্দে তীব্র আপত্তি জাতীয় নির্বাচন কমিশনের। আজ, বৃহস্পতিবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘এক ব্যক্তি একটি ভোট’ নীতি দেশে ১৯৫১-১৯৫২ সাল থেকেই লাগু রয়েছে। যদি কোথাও এক ব্যক্তির দু’বার ভোট দেওয়ার প্রমাণ থাকে, তাহলে সেটি হলফনামা আকারে আমাদের কাছে জমা দিতে হবে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখব। কিন্তু অযথা প্রমাণ ছাড়া ‘ভোট চুরি’ শব্দ ব্যবহার করে বিষয়টি অতি রঞ্জিত করা হচ্ছে। এইধরণের শব্দবন্ধ, আমাদের দেশের ভোটারদের সরাসরি অপমান করছে। সঙ্গে অপমান করা হচ্ছে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত থাকা লক্ষাধিক আধিকারিক ও কর্মীদের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ