Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

হাতির হামলায় বৃদ্ধার মৃত্যু

হাতির হামলায় বৃদ্ধার মৃত্যু
  • ৯ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

হাতি পিষে মারল এক বৃদ্ধাকে। আজ, শনিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজারের রানিচেরা চা বাগান এলাকায়। মৃতের নাম হেলেনা তিরকি (৬৫)। মেয়ের বাড়িতে থাকতেন ওই বৃদ্ধা। এদিন সকালে বাগানে গিয়েছিলেন ওই বৃদ্ধা। তখনই তাকে তাড়া করে একটি হাতি। পরে ওই বৃদ্ধাকে পিষে দেয় বলে জানান স্থানীয় বাসিন্দা বাবলু এক্কা। মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বৃদ্ধাকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ