Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরে পদ্ম নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ বৃদ্ধার

বৃদ্ধার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল বারাকপুরে। বৃদ্ধার আরও দাবি, তাঁর কাছে লক্ষাধিক টাকা চাওয়া হয়েছে।

বারাকপুরে পদ্ম নেতার বিরুদ্ধে  হুমকি দেওয়ার অভিযোগ বৃদ্ধার
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বৃদ্ধার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল বারাকপুরে। বৃদ্ধার আরও দাবি, তাঁর কাছে লক্ষাধিক টাকা চাওয়া হয়েছে। অভিযোগের তির বিজেপি নেতার দিকে। যদিও বিষয়টিকে পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছেন ওই বিজেপি নেতা। 

Advertisement

বারাকপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে থাকেন বৃদ্ধা সাধনা বিশ্বাস। বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার এসসি মোর্চার সভাপতি বিধান রঙের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন। বৃদ্ধার অভিযোগ, ২০২২ সালে তিনি তাঁর সাড়ে তিন কাঠা জমি বিক্রি করবেন বলে স্থির করেছিলেন। সে সময় বিধান রঙ তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং জমির বায়না বাবদ সাড়ে তিন লক্ষ টাকার একটি চেক দিয়েছিলেন। চেক বাউন্স করেছিল। সরকার পরিবর্তন হওয়ার পর নিয়মিত হুমকি আসছে। দুদিন আগেও তাঁর ঘরে এসে কয়েকজন খুনের হুমকি দিয়ে গিয়েছেন। 
বিধানের পালটা দাবি, ওই জমি বেচতে ৪১ লক্ষ টাকা চেয়েছিলেন সাধনাদেবী। চুক্তিও হয়। কয়েক দফায় ২৩ লক্ষ ৭৮ হাজার টাকা দিয়েছি। পরে জমিটি অন্য কাউকে বিক্রি করার চেষ্টা করেন। তা নিয়ে আদালতে মামলাও চলছে। আমার কাছে নেওয়া টাকা ফেরত না দেওয়ার জন্য বৃদ্ধা নাটক করছেন। অভিযোগের প্রেক্ষিতে টিটাগড় থানা তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ