Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার কার্ডে বাবার জায়গায় শ্বশুর, এসআইআর আতঙ্কে আউশগ্রামে প্রৌঢ় আত্মঘাতী

এসআইআর আতঙ্কে আউশগ্রামের কল্যাণপুরে এক প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভাস্কর মুখোপাধ্যায়(৫৪)।

ভোটার কার্ডে বাবার জায়গায় শ্বশুর, এসআইআর আতঙ্কে আউশগ্রামে প্রৌঢ় আত্মঘাতী
  • ২১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: এসআইআর আতঙ্কে আউশগ্রামের কল্যাণপুরে এক প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভাস্কর মুখোপাধ্যায়(৫৪)। শনিবার তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের দাবি, খসড়া তালিকায় ভাস্করবাবুর বাবার নামের জায়গায় শ্বশুরের নাম রয়েছে। শ্বশুরের পদবিও ভুল ছিল। ডাকা হয়েছিল শুনানিতে। সেই কারণে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার আতঙ্কে তিনি ভুগছিলেন বলে দাবি। 

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ঘুম থেকে উঠে ভাস্করবাবু বাড়িতেই ছিলেন। আচমকা পরিবারের লোকজন ঘরে গিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন। তাঁকে নামিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআইআর আতঙ্কেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি পরিবারের। আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার বলেন, নির্বাচন কমিশন এসআইআরের নামে সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। সেকারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমরা মৃতের পরিবারের পাশে থাকব। 
ভাস্করবাবুর বাড়ি হুগলি জেলার চন্দননগরে। ২০০৪সালে তিনি আউশগ্রাম-১ ব্লকের  উক্তা পঞ্চায়েতের কল্যাণপুর গ্রামের মেয়ে সোমাকে বিয়ে করেন। তখন থেকেই ভাস্করবাবু শ্বশুর সুবিমল সরকারের বাড়িতে ঘরজামাই থাকতেন। এখানেই মুদিখানা চালাতেন। এখানকার ৭৪নম্বর বুথে ভোটার তালিকায় তাঁর নামও তুলেছেন। শ্বশুরবাড়ির ঠিকানায় তিনি আধার কার্ডও করেছিলেন। ভাস্করবাবুর বাবার নাম পঞ্চানন মুখোপাধ্যায়। আধার কার্ডে তাঁর বাবার নাম ঠিক থাকলেও ভোটার কার্ডে বাবার নামের জায়গায় শ্বশুরের নাম রয়েছে। শ্বশুরের পদবি সরকার এর জায়গায় মুখোপাধ্যায় রয়েছে। এসআইআরে ইনিউমারেশন ফর্মে ভাস্করবাবু কোনও লিঙ্কেজ দেখাতে পারেননি বলে দাবি বিএলওর। এমনকী, তাঁকে শুনানিতে ডাকা হবে বলে বিএলও বলেছিলেন। মৃতের ছেলে উল্লাস মুখোপাধ্যায় বলেন, বাবার ভোটার কার্ডে ভুল ছিল। আমরা সংশোধনের জন্য এর আগে চারবার ৬নম্বর ফর্ম ফিলআপ করেছিলাম। তাও সংশোধন হয়নি। খসড়া তালিকায় ভুল রয়েছে। সেই আতঙ্কেই বাবা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। 
মৃতের শ্বশুর সুবিমল সরকার বলেন, খসড়া তালিকায় ভুল ছিল। সেজন্য জামাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে বলে বলত। সেকারণেই আত্মঘাতী হয়েছে।
 ৭৪ নম্বর বুথের বিএলও অঙ্গনওয়াড়ি কর্মী চন্দ্রাণী মণ্ডল বলেন, ২০০২সালের ভোটার তালিকায় নাম দেখাতে পারেননি। আবার লিঙ্কেজও দেখাতে পারেননি। তাঁর ১৯৯৫সালের ভোটার কার্ড রয়েছে। আমরা তাঁকে চন্দননগর থেকে সবকিছু আনতে বলেছিলাম। তাও তিনি কোনও লিঙ্কেজ ইনিউমারেশন ফর্মে দেখাতে পারেননি।
 আউশগ্রামে এসআইআর আতঙ্কে মৃত ভাস্কর মুখোপাধ্যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ