অনুরাগকে খোঁচা একতার
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অনুরাগ কাশ্যপের ‘শাশুড়ি-বৌমা’ সংক্রান্ত বক্তব্যের বিরোধিতা করলেন প্রযোজক একতা কাপুর। সদ্য নেটফ্লিক্সের কর্ণধার ট্রেড সারান্ডোস একটি অনুষ্ঠানে বলেছেন, ‘সেক্রেড গেমস’ দিয়ে ‘নেটফ্লিক্স ইন্ডিয়া’র জার্নি শুরু করা উচিত হয়নি। আরও জনপ্রিয় কোনও কনটেন্ট দিয়ে সেই জার্নি শুরু করলে ভালো হতো। তিনি বলেন, ‘সুযোগ পেলে সেই ভুল শুধরে নিতাম।’ এই মন্তব্যে ক্ষুব্ধ হন ওই সিরিজের পরিচালক অনুরাগ। তিনি বলেন, ‘শাশুড়ি-বৌমার কূটকচালির গল্প দিয়ে ভারতে নেটফ্লিক্সের জার্নি শুরু করা উচিত ছিল।’ অনুরাগের এই মন্তব্যেরই বিরোধিতা করেছেন একতা। ২০০০-এর দশকে শাশুড়ি-বৌমার গল্প ছোটপর্দায় জনপ্রিয় করেছিলেন প্রযোজক একতা। সেই ঘরানাকে অনুরাগ অসম্মান করেছেন বলে অভিযোগ তাঁর। একতা লিখেছেন, ‘ভারতের মহিলাদের উপর এই ঘরানার ধারাবাহিকের কতটা প্রভাব আপনি জানেন না।’ উল্লেখ্য, সদ্য একতার প্রযোজনা সংস্থা নেটফ্লিক্সের সঙ্গে হাত মিলিয়েছে। 

Advertisement