Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত মাত্র ৪, স্বস্তিতে বিধাননগর পুরসভা

এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত মাত্র ৪, স্বস্তিতে বিধাননগর পুরসভা
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বছরের শুরু থেকেই সংক্রমণ ছিল কম। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে আক্রান্তের গ্রাফ ছিল নীচের দিকে। এবার ডিসেম্বরের শেষেও মিলল স্বস্তি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহে বিধাননগর পুর এলাকায় মাত্র চার জন আক্রান্ত হয়েছেন। পুরকর্তাদের আশা, জানুয়ারি থেকে মোট আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়াবে না। কারণ গতবার এক জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিধাননগরে তিন হাজার ৯৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। সেখানে এবার এক জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন মাত্র ৩৮৭ জন। ফলে স্বাভাবিকভাবেই স্বস্তিতে রয়েছে পুরসভা। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, মোট সংক্রমণ এবার খুবই কম। গতবারও প্রায় চার হাজার ছিল। এবার সেখানে চারশোও হয়নি। ডেঙ্গু দমনে রাজ্যের গাইড লাইন মেনে সমস্ত ব্যবস্থা নিয়েছি। তাতে সাফল্য মিলেছে। এখনও অভিযান চলছে। যাতে এই নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ