Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় আত্মঘাতী রেস্তরাঁর মালিক

এগরায় আত্মঘাতী রেস্তরাঁর মালিক
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: বৃহস্পতিবার বিকেলে এগরা শহরে এক রেস্তরাঁর মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুনীল দাস(৪২)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার কেউটখলিসা এলাকায়। এগরা বাজারে তিনি একটি ছোট রেস্তরাঁ চালাতেন। শহরের ৭নম্বর ওয়ার্ডে একটি ভাড়াবাড়িতে একাই থাকতেন তিনি। তাঁর পরিবারের লোকজন কলকাতায় থাকেন।
Advertisement
বৃহস্পতিবার রেস্তোরাঁ খুলতে দেরি হওয়ায় দোকানের এক কর্মচারী সুনীলবাবুকে ফোন করেন। কিন্তু তাঁর ফোন বন্ধ ছিল। তিনি তখন বিষয়টি ভাড়াবাড়ির মালিকের পরিবারকে জানান। তাঁরা এসে দেখেন, রুমের দরজা ভিতর থেকে বন্ধ। পরে জানলার ফাঁক দিয়ে উঁকি দিতে সুনীলবাবুর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। এরপর পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিসের প্রাথমিক অনুমান, কোনও কারণে মানসিক অবসাদ থেকে ওই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ