Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

১০ টাকার ডিম ২৫ হাজারে নিলাম, ইরানের জন্য লেতে অভিনব ত্রাণ সংগ্রহ

মসজিদের দেওয়ালে ঝুলছে ইরানের নিহত সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের পোস্টার। তার পাশে মঞ্চ বেঁধে চলছে নিলাম। তাতে ১০ টাকার একটি ডিমের দাম ২৫ হাজার টাকা।

১০ টাকার ডিম ২৫ হাজারে নিলাম, ইরানের জন্য লেতে অভিনব ত্রাণ সংগ্রহ
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লে: মসজিদের দেওয়ালে ঝুলছে ইরানের নিহত সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের পোস্টার। তার পাশে মঞ্চ বেঁধে চলছে নিলাম। তাতে ১০ টাকার একটি ডিমের দাম ২৫ হাজার টাকা। ডিমের ট্রে হাতে এক যুবকের সেই হাঁকডাকের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জায়গাটা অবশ্য ইরানের কোনো শহরের রাস্তা নয়। লাদাখের লে জেলা। সেখানেই যুদ্ধবিধ্বস্ত ইরানের শিশুদের জন্য ত্রাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে অঞ্জুমান ইমামিয়া লে এবং মজলিস-এ-উলেমা নামে দুই স্থানীয় সংগঠন। সাধারণের নিত্যপ্রয়োজনীয় নানা দ্রব্যের বদলে অভিনব কায়দায় এইভাবেই টাকা সংগ্রহ করা হচ্ছে। আর সাদরে স্থানীয়রা এই উদ্যোগ সাড়াও দিয়েছেন। 

Advertisement

২৫ হাজার টাকা দিয়ে একটি ডিম কিনেছেন সাবির হুসেইন। কেন? এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রত্যেকেই জানেন যে, একটি ডিমের ১০ টাকা দাম। কিন্তু সেটাই আমি ২৫ হাজার টাকায় কিনেছি, ইরানের শিশুদের জন্য। আমি তাদের ভবিষ্যতকে উন্নত করার জন্য ২৫ হাজার টাকা খরচ করেছি। আমরা একই সম্প্রদায়ের মানুষ। আর সে জন্য আমরা জীবনও দিয়ে দিতে পারি।’ তবে লের রাস্তায় যেমন নিলামের আয়োজন করা হয়েছিল, লাদাখের অন্য প্রান্তেও নানাভাবে ত্রাণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। কোথাও শুধু টাকা সংগ্রহ করা হয়েছে তো কোথাও সোনা এবং রুপোর গয়না বা পুরনো কারুকাজ করা ঐতিহ্যবাহী তামার বাসনপত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ