Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নেশার প্রভাব? সৃঞ্জয়ের মৃত্যুতে সমাজকে বার্তা দিলীপ ঘোষের

অস্বাভাবিক মৃত্যু! ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও আসেনি।

নেশার প্রভাব? সৃঞ্জয়ের মৃত্যুতে সমাজকে বার্তা দিলীপ ঘোষের
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অস্বাভাবিক মৃত্যু! ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও আসেনি। দিলীপের স্ত্রী রিঙ্কুর ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের মৃত্যুরহস্য এখনও কাটেনি। সৃঞ্জয়ের মৃত্যু নিয়ে বুধবার সমাজকে বিশেষ বার্তা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন সংবাদিকদের সামনে তিনি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত পোস্ট মর্টেম রিপোর্ট আমাদের কাছে আসছে, ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না কী হয়েছে। বন্ধু-বান্ধব নিয়ে একসঙ্গে ছিল। রাতে পার্টি-সাটি করেছে, এটুকু জানি। বাকি তো রিপোর্টেই আসবে’। তিনি বলেন, ‘ড্রাগসের সমস্যা আগে থেকেই ছিল। ওর কাউন্সেলিং চলছিল। অফিসে ডাক্তার আছে। চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার। একা তো ছিল না। বাকিরাও ছিল সঙ্গে! কতদূর কী হয়েছে, সেটা আগামী দিনে বেরবে। আজকের যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব, এটা তার একটা নমুনা। এই ব্যাপারটা একটা বড় শিক্ষা আমাদের সবার জন্য। আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কী করছে, তাকে মানুষ করা মানে, পড়াশোনা শিখিয়ে দিলাম, চাকরি পেয়ে গেল, এটাই সব শেষ নয়। তারপরেও এতবড় রিস্ক থেকে যাচ্ছে। এটাই চিন্তার বিষয়’।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ