Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিল ইডি

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিল ইডি
  • ২৫ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডির হানা। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালের এপ্রিল মাসে সিবিআই তাঁর বাড়িতে হানা দিয়েছিল। সেদিন দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মাস কয়েক আগে সুপ্রিম কোর্ট তৃণমূল বিধায়কের জামিন মঞ্জুর করেছে। তবে আজ, সোমবার ভোরে ইডি তাঁর বাড়িতে হানা দিয়েছে। ইডির আধিকারিকরা এসেছেন এই খবর পেয়ে বাড়ির পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন জীবনকৃষ্ণ। তখনই তাঁকে ধাওয়া করেন ইডির আধিকারিকরা। বাড়ির পাশের মাঠ থেকে তৃণমূল বিধায়ককে কাদামাখা অবস্থায় পাকড়াও করা হয়েছে। এখন তাঁর বাড়িতেই চলছে জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, শিক্ষক নিয়োগের জন্য বীরভূমের এক ব্যক্তি বিপুল পরিমাণে টাকা তুলেছিল। সেই সূত্র ধরেই এবার আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছেছে জীবনকৃষ্ণের বাড়িতে। ওই ব্যক্তিও রয়েছেন ইডির সঙ্গে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ