Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বেটিং অ্যাপ কাণ্ড: ২৯ তারকার বিরুদ্ধে ইডির মামলা

বেটিং অ্যাপ কাণ্ডে ২৯ জন তারকার বিরুদ্ধে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। তালিকায় নাম আছে বিজয় দেবেরাকোণ্ডা, প্রকাশ রাজ, রানা দগ্গুবতি, নিধি আগরওয়ালের মতো অভিনেতার।

বেটিং অ্যাপ কাণ্ড: ২৯ তারকার বিরুদ্ধে ইডির মামলা
  • ১০ জুলাই, ২০২৫ ১৪:০৭
Prefer us on Google

মুম্বই: বেটিং অ্যাপ কাণ্ডে ২৯ জন তারকার বিরুদ্ধে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। তালিকায় নাম আছে বিজয় দেবেরাকোণ্ডা, প্রকাশ রাজ, রানা দগ্গুবতি, নিধি আগরওয়ালের মতো অভিনেতার। হায়দরাবাদের সাইবারাবাদ পুলিসের দায়ের এফআইআরের ভিত্তিতে এই মামলা রুজু করেছে কেন্দ্রীয় এজেন্সি। অভিযুক্তদের সঙ্গে অ্যাপ সংস্থাগুলির আর্থিক লেনদেন এবং ডিজিটাল যোগাযোগের বিষয়টি  ইডি এই মুহূর্তে খতিয়ে দেখছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

Advertisement

২৫ ব্যক্তির বিরুদ্ধে বেটিং অ্যাপের প্রচারের অভিযোগ তুলে গত ১৯ মার্চ মামলা রুজু করে সাইবারাবাদের মিয়াপুর থানা। অভিযুক্তদের মধ্যে রানা দগ্গুবতি, প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষী এবং নিধি আগরওয়ালের নাম ছিল। খবরে প্রকাশ, এই সমস্ত অভিনেতা ও মিডিয়া ইনফ্লুয়েন্সরদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪), ১১২ এবং ৪৯ ধারা এবং তেলেঙ্গানা স্টেট গেমিং অ্যাক্টের ৪ নম্বর ধারা ও তথ্যপ্রযুক্তি আইনের ৬৬-ডি ধারায় অভিযোগ আনা হয়। এই ধারাগুলি জালিয়াতিমূলক কাজকর্ম, গেমিংয়ের বেআইনি প্রচার এবং অনলাইন প্রতারণার মতো অভিযোগে প্রয়োগ করা হয়।
নিজেদের বিরুদ্ধে ওঠা গুরুতর এই অভিযোগ প্রসঙ্গে মুখ খুলতে শুরু করেছেন তারকারা। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকাশ রাজ জানিয়েছেন, ২০১৬ সালে তিনি একটি গেমিং অ্যাপের প্রচার করেছিলেন। কিন্তু ভুল বুঝতে পেরে ২০১৭ সালে তা বন্ধ করে দেন। ‘এর পর থেকে আর কোনও গেমিং অ্যাপকে প্রোমোট করিনি’, লিখেছেন অভিনেতা। অন্যদিকে, রানা দগ্গুবতি জানিয়েছেন, ২০১৭ সালে তিনি একটি স্কিল ভিত্তিক গেমিং প্ল্যাটফর্মের হয়ে প্রচার করেছিলেন। ওই অ্যাপটি সম্পূর্ণ বৈধ ছিল বলে দাবি করেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ