Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ডুরান্ডে প্রথম ম্যাচে নামছে ইস্ট বেঙ্গল

আগামী ২৩ জুলাই ডুরান্ড কাপের উদ্বোধন। সূত্রের খবর, প্রথম দিনেই মাঠে নামবে ইস্ট বেঙ্গল। তবে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত নয়। আসলে শতাব্দীপ্রাচীন ডুরান্ড কাপ আয়োজন নিয়ে বেশ বিব্রত সেনাবাহিনী।

ডুরান্ডে প্রথম ম্যাচে নামছে ইস্ট বেঙ্গল
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৩ জুলাই ডুরান্ড কাপের উদ্বোধন। সূত্রের খবর, প্রথম দিনেই মাঠে নামবে ইস্ট বেঙ্গল। তবে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত নয়। আসলে শতাব্দীপ্রাচীন ডুরান্ড কাপ আয়োজন নিয়ে বেশ বিব্রত সেনাবাহিনী। দেশের এক নম্বর টুর্নামেন্ট আইএসএল ঘিরে জটিলতা রয়েছে। এমন পরিস্থিতিতে প্রি-সিজন অনুশীলন শুরু করে খরচ বাড়াতে নারাজ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তাই আরও কয়েকদিন অপেক্ষা করে ডুরান্ডের গ্রুপ চূড়াম্ত করতে চায় আয়োজকরা। ইস্ট বেঙ্গল অবশ্য গুরুত্ব দিয়েই ডুরান্ড খেলবে। ডেভিড, বিষ্ণু, এডমুন্ড লালরিনডিকাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে। 

Advertisement

এদিকে, ঘরোয়া লিগে ইস্ট বেঙ্গল বনাম সুরুচি সঙ্ঘের ম্যাচ পিছিয়ে গেল। আগামী ৪ জুলাই ফ্লাডলাইটে ম্যাচটি হবে নৈহাটিতে। একইদিনে মহমেডান স্পোর্টিংয়ের মুখোমুখি ক্যালকাটা পুলিস। এই ম্যাচের ভেন্যু বারাকপুর। ৩ জুলাই নৈহাটিতে মোহন বাগানের প্রতিপক্ষ কালীঘাট স্পোর্টস লাভার্স। 

Advertisement
সম্পর্কিত সংবাদ