Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

শ্রীভূমিকে হারাল ইস্ট বেঙ্গল

কন্যাশ্রী কাপে ইস্ট বেঙ্গল মহিলা দলের দাপট অব্যাহত। বৃহস্পতিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী শ্রীভূমি এফসি’কে ২-১ গোলে হারাল লাল-হলুদ প্রমীলা ব্রিগেড।

শ্রীভূমিকে হারাল ইস্ট বেঙ্গল
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কন্যাশ্রী কাপে ইস্ট বেঙ্গল মহিলা দলের দাপট অব্যাহত। বৃহস্পতিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী শ্রীভূমি এফসি’কে ২-১ গোলে হারাল লাল-হলুদ প্রমীলা ব্রিগেড। ম্যাচে বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন রুবিনা খাতুন ও নাওরেম প্রিয়াঙ্কা দেবী। শ্রীভূমির একমাত্র গোলদাতা করিশ্মা। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্ট বেঙ্গল।

Advertisement

এদিকে, টানা তিন ম্যাচে জয়ের পর আই লিগে হোঁচট খেল ডায়মন্ডহারবার এফসি। বৃহস্পতিবার লিগের পঞ্চম ম্যাচে রাজস্থান এফসি’র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল কিবু ভিকুনার ছেলেরা। শুরুতে পিছিয়ে পড়েও ৮৩ মিনিটে রামদিনথারার গোলে সমতায় ফেরে কলকাতার দলটি। এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রইল ডায়মন্ডহারবার এফসি। সমসংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীনিধি ডেকান। কারণ, হেড টু হেডে এগিয়ে তারা।

সম্পর্কিত সংবাদ