Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

২০০২ তালিকায় নাম নেই দ্বিজেন মুখোপাধ্যায়েরও!

প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই! এমনই অভিযোগ সামনে এসেছে। দ্বিজেন মুখোপাধ্যায়ের জন্ম ১৯২৭ সালে। তিনি মারা গিয়েছেন ২০১৮ সালে।

২০০২ তালিকায় নাম নেই দ্বিজেন মুখোপাধ্যায়েরও!
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই! এমনই অভিযোগ সামনে এসেছে। দ্বিজেন মুখোপাধ্যায়ের জন্ম ১৯২৭ সালে। তিনি মারা গিয়েছেন ২০১৮ সালে। প্রথমে তাঁর আদি বাড়ি ছিল শ্যামপুকুর এলাকায়। ১৯৮৯ সাল থেকে তিনি সল্টলেকে নিবাসী হন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, প্রখ্যাত সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। তাঁর নাম কেটে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কার ভুল, এবার কে ধরবে? যদি সমাজের একজন গণ্যমান্য প্রখ্যাত এবং পরিচিত ব্যক্তির ক্ষেত্রে এই ঘটনা ঘটে, তাহলে আম জনতার ক্ষেত্রে কী হতে পারে?

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ