Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে দিল ডিভিসি

জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে দিল ডিভিসি
  • ১৬ জুলাই, ২০২৫ ০৯:০৭
Prefer us on Google

ডিভিসির জল ছাড়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে দিল ডিভিসি। মাইথন ও পাঞ্চেত ড্যাম থেকে বাড়ানো হয়েছে জল ছাড়ার পরিমাণ। পাঞ্চেত থেকে ৩৭ হাজার এবং মাইথন থেকে ১৮ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। দুই ড্যাম মিলিয়ে মোট ৫৫ হাজার কিউসেক জল ক্রমাগত ছাড়া হচ্ছে। যার ফলে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি আরও ঘোরালো হবে। একই সঙ্গে দামোদরের অন্য অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ