দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট চাইল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য আধিকারিক-এর কাছে জানতে চাওয়া হয়েছে, ঘটনার পর বেসরকারি মেডিকেল কলেজ নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করেছিল কিনা। সরকারি প্রতিষ্ঠান থেকে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা হয়েছে কিনা। সিএমওএইচ জানিয়েছেন, বেসরকারি মেডিকেল কলেজের পক্ষ থেকে তাঁদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি। সরকারি কোনও হাসপাতাল থেকে নির্যাতিতার মেডিকেল পরীক্ষাও করানো হয়নি।



