Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

দুর্গাপুর ব্যারেজ সংস্কারের জন্য পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে, তারই ট্রায়াল রান শুরু আজ বিকেল থেকে

দুর্গাপুর ব্যারেজ সংস্কারের জন্য পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে, তারই ট্রায়াল রান শুরু আজ বিকেল থেকে
  • ২৬ এপ্রিল, ২০২৫ ১৩:০৪
Prefer us on Google

আজ, শনিবার বিকেল পাঁচটা থেকে দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ করা হচ্ছে। আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসি ট্রাফিক সতীশ পশুমূর্তি এমনটাই জানিয়েছেন। দুর্গাপুর ব্যারেজ সংস্কারের জন্য প্রায় দু’মাস তার উপর দিয়ে চলবে না কোনও পণ্যবাহী যান। তারই ট্রায়াল রান হিসেবে আগামী দু’দিন ব্যারেজের উপর দিয়ে পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ করে পরিস্থিতির পর্যালোচনা করা হবে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে ব্যারেজ সংস্কারের কাজ শুরু হবে। তখন থেকেই বিকল্প পথ দিয়ে চলবে পণ্যবাহী গাড়িগুলি। সেই কারণেই দুর্গাপুর ব্যারেজের নীচ দিয়ে বানানো হয়েছে অস্থায়ী রাস্তা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ