Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

অসমে গ্রেপ্তার নেপালে হিংসার মূল চক্রী দুর্গা

নেপালে রাজতন্ত্র ফিরিয়ে এনে হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবিতে গত মার্চে ব্যাপক বিক্ষোভে শামিল হন বহু মানুষ। সেই প্রতিবাদেই প্রাণ যায় দু’জনের।

অসমে গ্রেপ্তার নেপালে হিংসার মূল চক্রী দুর্গা
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: নেপালে রাজতন্ত্র ফিরিয়ে এনে হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবিতে গত মার্চে ব্যাপক বিক্ষোভে শামিল হন বহু মানুষ। সেই প্রতিবাদেই প্রাণ যায় দু’জনের। ২৮ মার্চের ওই হিংসায় যুক্ত থাকার অভিযোগে দুর্গা প্রসাই নামে প্রাক্তন মাওবাদী নেতাকে অসমের ঝাপা এলাকা থেকে গ্রেপ্তার করা হল। তাঁর বিরুদ্ধে তিনকুনে এবং কাঠমাণ্ডুতে হিংসায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে। তবে ভারতের সঙ্গে নেপালের প্রত্যর্পণ চুক্তি না থাকায় প্রসাই অসম থেকে গ্রেপ্তার হয়েছেন কি না, তা স্পষ্ট করা হয়নি। সূত্রের খবর, নেপাল-ভারত সীমান্তে প্রথমে গ্রেপ্তার হন প্রসাই। তারপর তাঁকে ঝাপা এলাকায় নিয়ে আসা হয়। সেখান থেকেই নেপাল পুলিস তাকে নিয়ে যায়। জানা যাচ্ছে, গ্রেপ্তারের সময় প্রসাইয়ের সঙ্গে থাকা দুই বডিগার্ডও গ্রেপ্তার হয়েছে। ২৪০ বছরের রাজতন্ত্র শেষে ২০০৮ সালে নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়। তারপরই হিন্দু রাষ্ট্রের পরিবর্তে নেপাল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিবেচিত হতে থাকে। এবার সেই রাজনৈতিক শাসনের প্রতিবাদেই সোচ্চার বহু সংগঠন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ