Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পুজো শেষ হয়েও ময়নাগুড়ির বার্নিশ গ্রামে হয় না শেষ

পুজো শেষ হয়েও এখানে শেষ হয় না। একাদশীতে নয়া রূপে মা আসেন ময়নাগুড়ির বার্নিশ গ্রামে। দশভূজা এখানে দ্বিভূজা দেবী ভান্ডানি। সিংহের সঙ্গে বাহন...

পুজো শেষ হয়েও ময়নাগুড়ির বার্নিশ গ্রামে হয় না শেষ
  • ৩ অক্টোবর, ২০২৫ ১৩:১০
Prefer us on Google

পুজো শেষ হয়েও এখানে শেষ হয় না। একাদশীতে নয়া রূপে মা আসেন ময়নাগুড়ির বার্নিশ গ্রামে। দশভূজা এখানে দ্বিভূজা দেবী ভান্ডানি। সিংহের সঙ্গে বাহন হিসেবে উপস্থিত বাঘ। শস্যের দেবী হিসেবে পূজিত হন দেবী ভান্ডানি। একদিনের পুজো। পুজো ঘিরে আজ সকাল থেকে মেলা বসেছে। দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। মানত পূরণ হওয়ায় অনেকেই পায়রা, পাঁঠা উৎসর্গ করেন দেবীকে। জনশ্রুতি, কৈলাসে ফেরার পথে মা দুর্গা ডুয়ার্সের জঙ্গল ঘেরা কৃষকের ঘরে এক রাত বিশ্রাম নেন। সেই থেকেই তিস্তা, তোর্সা ও কালজানি নদীর পাড়ে রাজবংশী সম্প্রদায়ের মানুষজন ভান্ডানি মায়ের পুজো শুরু করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ