Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

নাচের মঞ্চে দ্বৈরথ

নাচের মঞ্চে শর্বরীর সঙ্গে মুখোমুখি দ্বৈরথে নামবেন আলিয়া ভাট। সৌজন্যে তাঁদের আসন্ন ছবি ‘আলফা’। স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা কেন্দ্রিক ছবি ঘিরে দর্শকমহলে আগ্রহ তুঙ্গে

নাচের মঞ্চে দ্বৈরথ
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নাচের মঞ্চে শর্বরীর সঙ্গে মুখোমুখি দ্বৈরথে নামবেন আলিয়া ভাট। সৌজন্যে তাঁদের আসন্ন ছবি ‘আলফা’। স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা কেন্দ্রিক ছবি ঘিরে দর্শকমহলে আগ্রহ তুঙ্গে। সেখানেই নাচের মাধ্যমে চমক দেবেন দুই নায়িকা। সম্প্রতি ‘ওয়ার ২’ ছবির পোস্ট ক্রেডিট দৃশ্যে ‘আলফা’র ঝলক প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, ‘ওয়ার ২’-এর ‘জানাবে আলি’ গানে যেমন দ্বৈরথে দেখা গিয়েছিল হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরকে, ঠিক তেমনই নাচের মঞ্চে দ্বৈরথে নামবেন আলিয়া ও শর্বরীও। সম্প্রতি এই নাচের দৃশ্যের শ্যুটিং শেষ হল। সূত্রের খবর, এই দৃশ্যটি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দীর্ঘদিন ধরেই নাচের দৃশ্যের জন্য প্রস্তুতি নিয়েছিলেন দুই নায়িকা। গানেও থাকছে চমক। আলিয়া ও শর্বরীর জন্য দু’জন আলাদা প্লেব্যাক শিল্পী গানটি গাইবেন।আলিয়া ও শর্বরী ছাড়াও ছবিতে থাকছেন অনিল কাপুর, ববি দেওল সহ অন্যান্যরা। চলতি বছর বড়দিনের মরশুমে মুক্তি পেতে পারে সিনেমাটি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ