উত্তরবঙ্গের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যেটি চলে আসতে পারে দক্ষিণবঙ্গের দিকে। আবার আগামী ৮ আগস্ট নাগাদ দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। এই সমস্ত কারণেই আগামী এক সপ্তাহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ থেকে শহরে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। পরিস্থিতির থেকে এখনই নিস্তার নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি চললেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে শহরে। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। আজ, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আকাশ থাকবে মেঘলা। কয়েক দফায় হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরে ২৭.৯ মিমি বৃষ্টিপাত হয়েছে।



