Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দত্তপুকুরে খুনে কি ত্রিকোণ প্রেম? মৃতের বাঁ হাতের ট্যাটুতেই হতে পারে রহস্য ফাঁস 

দত্তপুকুরে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় জোরালো হচ্ছে ‘ত্রিকোণ’ প্রেমের রহস্য। কেননা, নিহত যুবকের বাঁ হাতে একটা ট্যাটু আছে।

দত্তপুকুরে খুনে কি ত্রিকোণ প্রেম? মৃতের বাঁ হাতের ট্যাটুতেই হতে পারে রহস্য ফাঁস 
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুরে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় জোরালো হচ্ছে ‘ত্রিকোণ’ প্রেমের রহস্য। কেননা, নিহত যুবকের বাঁ হাতে একটা ট্যাটু আছে। তাতে ‘একটি ছোট ও একটি বড় হার্ট’ আর সেই চিহ্নের ভিতর দিয়ে গিয়েছে একটি লাল তির। এর পাশেই একটি ইংরেজি অক্ষর লেখা। পুলিসের প্রাথমিক অনুমান, এই ঘটনায় ত্রিকোণ প্রেমের ঘটনা থাকতে পারে। সম্পর্কের টানাপোড়েন থাকার সম্ভাবনা প্রবল। কারণ, যুবকের পুরুষাঙ্গ ছিল ক্ষতবিক্ষত ছিল। এটা সচরাচর দেখা যায় সম্পর্কে অবনতি হলে। এদিকে, এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করতে আটক করেছে দত্তপুকুর থানার পুলিস বলে সুত্রের খবর।
Advertisement
সোমবার দত্তপুকুরের ছোট জাগুলিয়ার বাজিতপুরে ফাঁকা মাঠে এক যুবকের মুণ্ডহীন অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। ঘটনার দু’দিন পেরিয়ে গেলেও এর কিনারা করতে পারেনি পুলিস। কিন্তু মঙ্গলবার দিনভর দফায় দফায় ডুবুরি খালে নামিয়েও খোঁজ মেলেনি। বারাসত পুলিস জেলার অন্তর্গত সবক’টি থানা সহ সংলগ্ন পুলিস কমিশনারেট ও পুলিস জেলার নিখোঁজ ডায়েরিও খতিয়ে দেখে নিহতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। তদন্তকারীদের একটি সুত্রের দাবি, নিহতের উচ্চতা সাড়ে পাঁচ ফুট। যুবককে শনাক্ত করার ভরসা বাঁ হাতের ট্যাটু। ওই ট্যাটুতে ‘একটি ছোট ও একটি বড় হার্ট ও তির চিহ্ন’ আছে। পাশাপাশি একটি ইংরেজি অক্ষর আছে। মৃতদেহ অর্ধদগ্ধ থাকায় তদন্তকারীরা মনে করছেন, গলার নলি কেটে খুন করে গেঞ্জি দিয়ে হাত এবং প্যান্ট দিয়ে পা বেঁধে পুড়িয়ে প্রমাণ লোপাটে চেষ্টা করা হয়েছিল। কিন্তু, কেরোসিন তেল কম থাকায় এবং দাউ দাউ করে আগুন জ্বললে গ্রামবাসীদের হাতে ধরা পড়ার ভয় ছিল। তাই নিহতের পরিচয় গোপন রাখতে গলা কেটে মুণ্ড লোপাট করেছিল দুষ্কৃতীরা। এনিয়ে পুলিসের এক কর্তা বলেন, মৃতের পরিচয় জানার জন্য মাথার খোঁজ করা হচ্ছে। মৃতের হাতে একটি ট্যাটু ছিল। সেটি থেকেও পরিচয় জানার চেষ্টা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ