নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শিক্ষাই জাতির মেরুদণ্ড। হাজারো প্রতিকূলতা জয় করে সমাজের রূপরেখা বদলে দিতে পারে এক দুঃস্থ মেধাবী পড়ুয়াও। শুধু প্রয়োজন সঠিক প্রশিক্ষণের। সেই লক্ষ্যেই এবার হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকার পড়ুয়াদের জন্য সিভিল সার্ভিস পরীক্ষার কোচিং অ্যাকাডেমি শুরু করতে চলেছেন বিধায়ক কল্যাণ ঘোষ। ইনস্টিটিউটের নাম নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যাকাডেমি। বিধায়ক তহবিলের টাকায় তৈরি হয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্র। আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিবসে এর উদ্বোধন হবে।
Advertisement
২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুঃস্থ পড়ুয়াদের জন্য চালু করেছিলেন ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’। সেই বিষয়টিকে সামনে রেখেই ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ জেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য সেই বছর চালু করেছিলেন জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্র। কর্মসূচির নাম রাখা হয়েছিল ‘আগামীর অভিষেক’। গত চার বছরে এই উদ্যোগ ব্যাপক সাফল্য পেয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৪৫ জন আইআইটি খড়্গপুর, দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, গভর্নমেন্ট কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজির মতো সরকারি কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। শুধু ইঞ্জিনিয়ারিং নয়, সাগর দত্ত মেডিক্যাল কলেজ, এসএসকেএম, এনআরএস, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেওপনার সুযোগ পেয়েছেন এখানকার ১৫ জন পড়ুয়া। বিধায়ক বলেন, ‘এই বিধানসভা কেন্দ্রে এমন বহু দুঃস্থ ও মেধাবী পড়ুয়া রয়েছেন, যাঁরা সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিতে চান। কিন্তু অন্তরায় অর্থ। নামী দামি বেসরকারি ইনস্টিটিউটে খরচ অনেক। তাই তাঁদের জন্য একটি অ্যাকাডেমি তৈরির কথা মাথায় আসে।’
জানা গিয়েছে, বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের পাশে এই নেতাজি সুভাষ চন্দ্র বোস অ্যাকাডেমি তৈরি হয়েছে। ক্লাসরুমে রয়েছে কম্পিউটার, স্মার্ট বোর্ড। পাশাপাশি ইউপিএসসি, ডব্লুবিসিএসের প্রস্তুতির জন্য সমস্ত বই, স্টাডি মেটেরিয়াল সমৃদ্ধ লাইব্রেরি রাখা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিবসে এই অ্যাকাডেমির উদ্বোধনের পর শুরু হয়ে যাবে ক্লাস। সিভিল সার্ভিসের ক্লাসের জন্য ইতিমধ্যেই শতাধিক আবেদন এসেছে।
জানা গিয়েছে, মক টেস্টের মাধ্যমে আপাতত ২৫ জনকে নিয়ে অফলাইন ব্যাচ শুরু হবে। বাকিদের প্রশিক্ষণ দেওয়া হবে অনলাইনে। পরবর্তীকালে ধাপে ধাপে বাড়বে ব্যাচের সংখ্যা। নিয়মিত হবে মক টেস্ট। নামী একটি বেসরকারি কলেজের অধ্যাপকদের পাশাপাশি প্রাক্তন আইএস, আইপিএস, ডব্লুবিসিএস অফিসাররা প্রশিক্ষণ দেবেন এখানে। বিধায়ক বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এই অ্যাকাডেমি চালুর সিদ্ধান্ত। আমাদের লক্ষ্য, কোনও পড়ুয়া যাতে সুযোগ থেকে বঞ্চিত না হয়।’ দুঃস্থ ছাত্র-ছাত্রীদের স্বার্থে বিধায়কের এই উদ্যোগ নজির হতে চলেছে বলে জানিয়েছেন ডোমজুড়ের বাসিন্দারা।