Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দেশজুড়ে প্রায় ৩০০ জনকে প্রতারণা

দেশজুড়ে প্রায় ৩০০ জনকে প্রতারণা
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরখানেক আগের এক সাইবার প্রতারণা মামলায় বারাসত থেকে তন্ময় পাল (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিস। ৬৩ লক্ষ টাকার প্রতারণা মামলায় অভিযুক্ত ওই ব্যক্তি বর্তমানে পুলিসি হেফাজতেই রয়েছে। এর মধ্যেই সাইবার ক্রাইম পোর্টাল থেকে চাঞ্চল্যকর তথ্য পেলেন তদন্তকারীরা। জানা গিয়েছে, দেশের প্রায় ৩০০ জনকে প্রতারণা করেছে এই ব্যক্তি। হাতিয়ে নেওয়া টাকার অঙ্ক প্রায় ৬৫ কোটি। সাধারণত সোশ্যাল মাধ্যমে গ্রুপ তৈরি করে, রেলের টিকিট সংক্রান্ত প্রতারণা সে করে থাকে। আরও তথ্যের জন্য পুলিস জিজ্ঞাসবাদ করছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ