Bartaman Logo
৯ জুন, ২০২৬

মিজোরামে বাজেয়াপ্ত ৬.৬৭ কোটির মাদক, গ্রেপ্তার মায়ানমারের নাগরিক

অসম রাইফেলস ও মিজোরাম পুলিসের একটি যৌথ অভিযানে সাফল্য।  পূর্ব মিজোরামের চাম্ফাই জেলার জোখাওথার গ্রাম থেকে বাজেয়াপ্ত ৬.৬৭ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক মেথামফেটামিন।

মিজোরামে বাজেয়াপ্ত ৬.৬৭ কোটির মাদক, গ্রেপ্তার মায়ানমারের নাগরিক
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আইজল: অসম রাইফেলস ও মিজোরাম পুলিসের একটি যৌথ অভিযানে সাফল্য।  পূর্ব মিজোরামের চাম্ফাই জেলার জোখাওথার গ্রাম থেকে বাজেয়াপ্ত ৬.৬৭ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক মেথামফেটামিন। এই ঘটনায় একজন মায়ানমারের নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার অসম রাইফেলস এক বিবৃতিতে জানায়, নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে ২৯ জুন ওই অভিযান চালানো হয়। ভারত-মায়ানমার সীমান্তের কাছে জোখাওথারে একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু হয়। সেখানে এক সন্দেহভাজনকে আটক করে ২.২২ কেজি ওজনের ২০,২০০টি মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ